বাসস
  ০৯ জুন ২০২৬, ১৯:০৭

চবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ৯ জুন, ২০২৬ (বাসস): চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নতুন দুইজন উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন এবং উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম নিয়োগ পেয়েছেন।

আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।