বাসস
  ০৯ জুন ২০২৬, ১৭:৪৩

রাবিপ্রবি'তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

রাঙ্গামাটি, ৯ জুন, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার বৃক্ষরোপণ কর্মসূচি’র প্রেক্ষিতে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে রাবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মুখে এ বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী।

রাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী "৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি"র প্রেক্ষিতে আমরা আজ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলাম। এই কার্যক্রম চলমান থাকবে। তিনি প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সকলকে বৃক্ষরোপণের আহবান জানান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জুনাইদ কবিরসহ রাবিপ্রবির বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।