বাসস
  ০৮ জুন ২০২৬, ২১:১৪

মস্কোয় বীর যোদ্ধাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা 

মস্কোয় বীর যোদ্ধাদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা। ছবি: মন্ত্রণালয়

ঢাকা, ৮ জুন, ২০২৬ (বাসস): রাশিয়ার মস্কোয় ‘টুম্ব অব দ্য আননোন সোলজার’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ উৎসর্গকারী বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ায় সরকারি সফরের অংশ হিসেবে আজ সকালে দেশটির রাজধানী মস্কোর এই ঐতিহাসিক স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।

ভাব-গম্ভীর পরিবেশে ড. খলিলুর রহমান যুদ্ধে জীবন উৎসর্গকারী সৈন্যদের সাহসিকতা, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে ড. খলিলুর রহমান তিন দিনের সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন।