বাসস
  ০৮ জুন ২০২৬, ১২:০৫

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ

অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদ। ফাইল ছবি

লক্ষ্মীপুর, ৮ জুন.২০২৬ (বাসস) : লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ট্রেজারার অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদ। ট্রেজারার পদ থেকে অব্যহাতি প্রদানের শর্তে আগামী ৪ বছরের জন্য তাকে নতুন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মুহাম্মদ হানিফ মুরাদকে এই নিয়োগ প্রদান করা হয়। ৭ জুন সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলাবাসী। তাদের দাবী, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পর এ অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণ হতে চলছে। এতে করে খুশি জেলাবাসী।