বাসস
  ০৬ জুন ২০২৬, ২১:৪৭

নাটোরে জব্দকৃত চায়না দুয়ারি জাল ধ্বংস

ছবি : বাসস

নাটোর, ৬ জুন ২০২৬ (বাসস) : জেলার সিংড়া উপজেলায় আজ ৫৫টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে এসব নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস করা হয়। 

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উপজেলার সারদানগর ও হুলহুলিয়া বিলে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে জলাধার থেকে প্রায় আড়াই লাখ টাকা মূল্যমানের ৫৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এ অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, চলনবিলে নতুন পানি আসতে কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে মা মাছ ও পোনা মাছ নিধন শুরু করেছে। বিলের মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।