শিরোনাম

নীলফামারীতে ডেঙ্গু প্রতিরোধে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা কর্মসূচি
নীলফামারী, ৬ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা ও শহরের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বাবুপাড়ায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে জেলা প্রশাসক পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন ও সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করেন।
এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম শাওন, কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি অক্ষয় কুমার রায় ও সাধারণ সম্পাদক তাপস সাহা সহ জেলা প্রশাসন ও পৌরসভার অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার সকালে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে শোভাযাত্রা ও পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে জেলা স্বাস্থ্যবিভাগ ও নীলফামারী জেনারেল হাসপাতাল। সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি হাসপাতাল চত্বরসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
এ কর্মসূচিতে নীলফামারীর সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মেহেদী হাসান, নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল্লাহ-হেল মাফি, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।