শিরোনাম

সাতক্ষীরা, ৬ জুন, ২০২৬ (বাসস) : জেলার শ্যামনগর উপজেলায় আজ বজ্রপাতে আবদুল হাকিম (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শনিবার দুপুর ২টার দিকে শ্যামনগর উপজেলার ভেটখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল হাকিম জেলার শ্যামনগর উপজেলার ভেটখালি কলোনীপাড়ার শেখ লুৎফর রহমানের ছেলে। নিহত ব্যক্তি পেশায় একজন মৎস্য চাষী।
উপজেলার রমজাননগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু জানান, শনিবার দুপুরে আবদুল হাকিম নিজ মৎস্য ঘেরে কাজ করছিলেন। এ সময় ঝড়-বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।