বাসস
  ০৬ জুন ২০২৬, ১৫:৫৬

লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী  নিহত

লক্ষ্মীপুর, ৬ জুন, ২০২৬ (বাসস): লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের বাসুবাজার এলাকায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিমু আক্তার( ৩৫) নামে এক নারী নিহত হয়েছে। 

শনিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিমু আক্তার সদর উপজেলার হাসন্দি এলাকার খায়ের উল্যাহর মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  দুপুরে শিমু আক্তার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের কালিবাজার থেকে বাবার বাড়ি বাসু বাজারের দিকে অটোরিকশা করে যাচ্ছিলেন। অটোরিকশাটি বাসু বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা একটি  পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় শিমু আক্তার সহ তিনজন আহত হয়। 

আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিমু আক্তারকে মৃত ঘোষণা করেন। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অতিরিক্ত রক্ষক্ষরনে শিমু আক্তারের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি (তদন্ত)ঝলক হেমন্ত। তিনি বলেন,নিহত শিমু আক্তারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।