শিরোনাম

ঢাকা, ৫ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে মালামাল রাখার একটি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
আজ শুক্রবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এদিন রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। প্রথম ইউনিট রাত ১১টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি আরও জানান, রাত ১১টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।