বাসস
  ০৫ জুন ২০২৬, ১৯:২৪

খাল খননের মাধ্যমে প্রান্তিক চাষিদের দুর্দশা দূর করতে চায় সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শুক্রবার শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল পরিদর্শন করেছেন। ছবি: বাসস

কক্সবাজার, ৫ জুন, ২০২৬ (বাসস) : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, খাল খননের মধ্য দিয়ে বিএনপি সরকার প্রান্তিক মানুষের চাষের জমিতে সেচ নিয়ে দুর্দশা ও দুর্দিন দূর করতে চায়।

তিনি আজ এখানে শহীদ জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের পিএমখালীর পাতলী খাল পরিদর্শন করেছেন। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বিমানযোগে কক্সবাজার আসেন প্রতিমন্ত্রী। পরে তিনি পাতলী খাল খনন কার্যক্রম ঘুরে দেখেন। 

এসময় তিনি বলেন, খাল খননের মধ্য দিয়ে বিএনপি সরকার প্রান্তিক মানুষের চাষের জমিতে সেচ নিয়ে দুর্দশা ও দুর্দিন দূর করতে চায়। নিয়মিত সেচের মাধ্যমে চাষের ফলে উৎপাদন দ্বিগুণ হবে। 

এসময় কক্সবাজার-সদর রামু আসনের সংসদ সদস্য লুৎফর রহমান কাজল, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।