শিরোনাম

মাদারীপুর, ৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার শিবচর উপজেলায় আজ মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২ টায় শিবচর পৌরসভার আম্বিয়া হাকিমীয়া দারুল উলুম এতিমখানা মাদরাসা মাঠে আয়োজিত এ দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।
শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া।
এ সময় জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, নাদিরা আক্তার, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক বাশার সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক আবুল কালাম মল্লিক ও সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এ কর্মসূচিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।