শিরোনাম

সুনামগঞ্জ, ৪ জুন, ২০২৬ (বাসস) : ‘হাওরে মাছ ধরা নিষিদ্ধকরণ বিষয়ে অংশীজনের সভা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলার তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মৎস্য অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক সভায় সভাপতিত্ব করেন।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা ড. আল মিনান নুর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা ভূমি কর্মকর্তা শাহরুখ আলম শান্তুনু, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা কে.এম. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের প্রধান উপদেষ্টা মো. জুনাব আলী, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরামের সভাপতি রাজু আহমেদ রমজান প্রমুখ।
উল্লেখ্য, সুনামগঞ্জের হাওরগুলোতে মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকার মাছ ধরা নিষিদ্ধ করেছে ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত। কেউ বিধিনিষেধ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।