শিরোনাম

খুলনা, ৪ জুন, ২০২৬ (বাসস) : তথ্য অধিকার আইন ও এর বিধিমালা, প্রবিধানমালা ও স্বতঃপ্রণোদিত তথ্য প্রকাশ বিষয়ক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মিজ সিফাত মেহনাজের সভাপতিত্বে তথ্য অধিকার আইনের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. মেহেদী হাসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ সাদিকুর রহমান প্রমুখ।
বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও এনজিও প্রতিনিধিরা এ সেমিনারে অংশ নেন।