শিরোনাম

রাজশাহী, ৪ জুন, ২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার (৩ জুন) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৮ জন, মাদক মামলায় ১ জন এবং অন্যান্য মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আরএমপির মুখপাত্র উপ পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।