শিরোনাম

মুন্সীগঞ্জ, ৩ জুন ২০২৬ (বাসস) : জেলার শ্রীনগর উপজেলায় আজ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
আজ বুধবার শ্রীনগর উপজেলার ছনবাড়ীতে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট গোলাম রাব্বানি সোহেল।
অভিযানকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ীতে আন্ডারপাস এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ভাসমান এবং স্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। গুরুত্বপূর্ণ আন্ডারপাস এলাকায় অবৈধ দোকানপাট গড়ে উঠায় মুন্তীগঞ্জ জেলা সদর ও শ্রীনগর উপজেলা এবং ঢাকা ও মাওয়াগামী যানবাহন চলাচল সহ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
এ সময় শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা সহ সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, অভিযানকালে ৮ টি ভাসমান সহ মোট ১০ টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।