বাসস
  ০৩ জুন ২০২৬, ১৯:২৫

মুন্সীগঞ্জে অনিয়মের দায়ে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 

মুন্সীগঞ্জ, ৩ জুন ২০২৬ (বাসস): জেলার লৌহজং উপজেলায় আজ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষণ এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার দুপুরে লৌহজং উপজেলায় কনকসার বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে লৌহজং উপজেলায় কনকসার বাজারে অভিযানকালে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি প্রস্তুত ও সংরক্ষনের দায়ে  অমিত সুইটমিটের মালিক শ্যামল কীর্ত্তনিয়াকে পাঁচহাজার টাকা এবং পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার দায়ে প্রীতি মিষ্টান্ন ভান্ডারের মালিক রতন কীর্ত্তনিয়াকে তিনহাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে লৌহজং উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

বাসস/এনডি/সংবাদদাতা/১৯১১/এমকে 