শিরোনাম

মুন্সীগঞ্জ, ৩ জুন ২০২৬ (বাসস): জেলার লৌহজং উপজেলায় আজ পদ্মা সেতু টোর প্লাজায় এলাকায় জব্দকৃত ২২ লাখ পিস অবৈধ বাগদা রেনু পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।
এর আগে, আজ বুধবার ভোরে মাওয়ায় পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় উপজেলা মৎস্য অফিস এবং কোস্ট গার্ডের যৌথ অভিযানে এসব বাগদা রেনু জব্দ করা হয়।
লৌহজং উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার ভোরে গোপন তথ্যের ভিত্তিতে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজা এলাকায় লৌহজং সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউর ইসলামের নেতৃত্বে কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে চট্রগ্রাম থেকে বাগেরহাটগামী একটি ট্রাকে (ঢাকা মেট্রো- ড ১২৫৫০৩) তল্লাশি চালিয়ে মালিকবিহীন ড্রাম থেকে ২২ লাখ পিস অবৈধ বাগদা রেনু জব্দ করা হয়। জব্দকৃত বাগদা রেনুর আনুমানিক মূল্য এককোটি ১০ লাখ টাকা।
বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, জব্দকৃত বাগদা রেনু পরবর্তীতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।