বাসস
  ০৩ জুন ২০২৬, ১৬:৫২

নাটোরে অনিয়মের দায়ে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

নাটোর, ৩ জুন ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ফার্মেসী সনদ ছাড়াই ইউনানী পণ্য উৎপাদনের দায়ে দু’টি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

আজ বুধবার নাটোর সদর উপজেলার খোলবাড়িয়া এলাকায় অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালেেয়র সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দিনব্যাপী অভিযানকালে ফার্মেসি সনদ ছাড়াই ইউনানী পণ্য উৎপাদনের দায়ে সদর উপজেলার খোলাবাড়িয়া এলাকার খাজা বনাজি ঔষধালয়ের মালিক মো. সেলিমকে ৩০ হাজার টাকা এবং মামুন ভেষজালয়ের মালিক মামুন হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।