শিরোনাম

বরিশাল, ৩ জুন, ২০২৬ (বাসস) : জেলায় বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি প্রাক বাজেট নীতি নির্ধারণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
‘বরিশাল প্রতিবেশ উন্নয়ন ফোরাম’ এর আয়োজনে আজ বুধবার বেলা ১১ টায় বরিশাল প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতীয় বাজেট ২০২৬-২৭ ঘোষণার আগে নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, কর ও শুল্ক সুবিধা, সহজ অর্থায়ন এবং কার্যকর নীতিগত সহায়তার দাবি তুলে ধরতে “বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি প্রাক-বাজেট নিয়ে এমন সংবাদ সম্মেলনের আয়োজন করে আয়োজকরা।
সংবাদ সম্মেলনে বৈশ্বিক জ্বালানি সংকট এবং বাংলাদেশের অর্থনীতি, জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যুৎ ব্যবস্থার অর্থনৈতিক ও পরিবেশগত ঝুঁকি, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা ও প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, জাতীয় বাজেট ২০২৬-২৭ এ নবায়নযোগ্য জ্বালানি খাতে অধিক বরাদ্দ, কর ছাড় ও প্রণোদনার দাবি জানান বক্তারা।
সংবাদ সম্মেলনে ধারণা পত্র তুলে ধরেন উন্নয়ন সংগঠক শুভঙ্কর চক্রবর্ত্তী। এসময় ফেরামের অনান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।