শিরোনাম

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি আগামী ৫ জুন ২০২৬ সরকারি সফরে চট্টগ্রাম যাবেন। সফরকালে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দফতর থেকে এই তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, আগামী শুক্রবার ৫ জুন সকাল ৯টা ৪০ মিনিটে তিনি বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১০টা ৩৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন।
একই দিন বেলা ১১টায় প্রতিমন্ত্রী চট্টগ্রাম প্রেস ক্লাব ভবনস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে) কার্যালয়ের উদ্বোধন করবেন এবং সেখানে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন।
সফর শেষে ওইদিন বিকেল ৫টায় তিনি চট্টগ্রাম সার্কিট হাউজ হতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন এবং সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত একপত্রে সফরসূচির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।