বাসস
  ০২ জুন ২০২৬, ২৩:০০

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে খুলনা ছাত্রদলের বৃক্ষরোপন

ছবি : বাসস

খুলনা, ২ জুন, ২০২৬, (বাসস) : মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সরকারি রূপসা কলেজে বৃক্ষরোপনের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

খুলনা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফরের সভাপতিত্বে সদস্য সচিব খান ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মো. মাকসুদ আলম, ইমতিয়াজ আলী সুজন, মাহামুদুল হাসান, সোহান মোল্ল্যা, কাজী জাকারিয়া, বিএনপি নেতা জিএম হারুন অর রশীদ, রূপসা (উ) থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রনি জম্মাদার, যুগ্ম-আহ্বায়ক ইউসুফ মল্লিক প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মনিরুজ্জামান মন্টু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় স্বনির্ভর ও সবুজ বাংলাদেশের স্বপ্ন দেখতেন। তার হাতেই সূচিত হয়েছিল যুগান্তকারী খাল খনন ও সবুজায়নের কর্মসূচি, যা আমাদের কৃষিকে নতুন দিশা দিয়েছিল। 

অপরদিকে, জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি বটিয়াঘাটা ডিগ্রি কলেজেও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে একজন অবিসাংবাদিত ক্ষণজম্মা পুরুষ। বীরোচিত সাহসী, সততা ও কর্মনিষ্ঠা রাষ্ট্রপ্রধান মাত্র সাড়ে তিন বছর সময়েই বাংলাদেশকে ঢেলে সাজিয়েছিলেন। বুলেটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমকে হত্যা করলেও ঘাতকেরা তা আদর্শ ও স্বপ্নকে নির্মূল করতে পারেনি। 

জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আবু জাফরের সভাপতিত্বে সদস্য সচিব খান ইসমাঈল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, সাবেক আহ্বায়ক এম ডি খায়রুল ইসলাম খাঁন জনি, যুগ্ম-আহ্বায়ক সাইফুর রহমান মেম্বার, বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম প্রমুখ।