বাসস
  ০২ জুন ২০২৬, ২১:৫৯

একাদশে বিটিসি’র মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ই-সিফ পূরণে নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঢাকা, ২ জুন, ২০২৬ (বাসস) : ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বোর্ড পরিবর্তন (বিটিসি) প্রক্রিয়ার মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনলাইন ফরম বা ই-সিফ পূরণের সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ড।

আজ মঙ্গলবার বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বিটিসি’র মাধ্যমে নতুন কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আগামী ৩ জুন থেকে ৮ জুন পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ছবিসহ ‘ইলেক্ট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফরম’ বা ই-সিফ পূরণ করতে হবে।

এতে আরও বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সমতুল্য সনদের (ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট) মাধ্যমে যেসব শিক্ষার্থী ভর্তি হয়েছে, তাদের রেজিস্ট্রেশনের লক্ষ্যে ছবিসহ প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগামী ৮ জুনের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ শাখার ৪১০ নম্বর কক্ষে সরাসরি জমা দিতে হবে।