বাসস
  ০১ জুন ২০২৬, ২০:২২
আপডেট : ০১ জুন ২০২৬, ২০:৪১

অসুস্থ রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

ছবি: বাসস

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাকে দেখতে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  সরদার মো. সাখাওয়াত হোসেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আজ সোমবার সন্ধ্যায় মন্ত্রী রামিসার বাবা আব্দুল হান্নানকে দেখতে শেরে বাংলা নগরস্থ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল যান। 

হৃদরোগজনিত সমস্যা সন্দেহে আব্দুল হান্নান মোল্লা কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) অধ্যাপক ডা. তৌফিক রহমান ফারুকের অধীনে পর্যবেক্ষণে আছেন।

হাসপাতালে ভর্তির খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সন্ধ্যায় হান্নান মোল্লাকে দেখতে যান। তিনি হাসপাতালে উপস্থিত হান্নান মোল্লা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং দায়িত্বরত চিকিৎসকদের কাছে তার বর্তমান অবস্থার বিস্তারিত খোঁজ খবর নেন। 

এ সময় মন্ত্রী রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।