শিরোনাম

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস): ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের নতুন প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সালাম।
বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর অন্তর্ভুক্ত ১ম স্ট্যাটিউটস-এর ১৮ (১) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করেন।
আজ ঢাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে বিএসসি (সম্মান) ও এমএসসি (মাস্টার্স) ডিগ্রি অর্জন করেন। আবদুস সালাম জাপানের তয়োহাশি ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টোরাল গবেষণাও সম্পন্ন করেন।
অধ্যাপক আবদুস সালাম বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল বিজ্ঞান অনুষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।