বাসস
  ৩১ মে ২০২৬, ১৪:১৮

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০

রাজশাহী, ৩১ মে,২০২৬ (বাসস) : রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)’র পৃথক অভিযানে ১০ জনকে  গ্রেফতার করা হয়েছে। গতকাল শনিবার (৩০ মে) দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। আরএমপির মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ দুপুরে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে, ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ১ জন ও অন্যান্য মামলায় ৩ জন আসামি রয়েছে। তাদের  বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটনের থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।