শিরোনাম

শরীয়তপুর, ৩০ মে ২০২৬ (বাসস): দীর্ঘ ৫৪ বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনায় শরীয়তপুর জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপু (এমপি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ শফিকুর রহমান কিরণ, সংরক্ষিত নারী আসন-৩৩ এর সদস্য শওকত আরা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক প্রত্যয় হাসান, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক সরদার একে এম নাসির উদ্দিন কালু, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. তানভীর হোসেন, পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিএম ইউসুফ আলী, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি ফয়সাল আহমেদ, জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আব্দুর রহিম এবং জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক মো. মজিবুর রহমান ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মো. আবুল হোসেন সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন, শরীয়তপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মো. নুরুল আমিন রবিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শরীয়তপুর প্রেসক্লাবের সাংবাদিক, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধিসহ আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিবৃন্দ।