শিরোনাম

হবিগঞ্জ, ৩০ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ আলোচনা সভা ও দোয়া-মাহফিল সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় স্থানীয় এম সাইফুর রহমান টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের সভাপতিত্বে এবং জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কামাল উদ্দিন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্বাছ উদ্দিন, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা কৃষক দলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব আশরাফুজ্জামান রিয়াজ প্রমুখ।
সভায় বক্তারা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।