শিরোনাম

নীলফামারী, ৩০ মে ২০২৬ (বাসস) : জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে
দিবসটি উপলক্ষে আজ শনিবার বাদ আসর জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মহাফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাঝেখন নীলফামারী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সোহেল পারভেজ, যুগ্ম-আহ্বায়ক মো. মোস্তফা হক প্রধান ও সদস্য সচিব এইচএম সইফুল্লাহ রুবেল প্রমুখ।
এ কর্মসূচিতে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ে পবিত্র কোরআন খতম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।