শিরোনাম

সুনামগঞ্জ, ৩০ মে ২০২৬ (বাসস): জেলায় আজ যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার সকাল থেকে জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও শহরের জামতলা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ (ছাতক- দোয়ারা বাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
এ সময় জেলা বিএনপি’র সদস্য অ্যাড. আবদুল হক, পিপি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমদ, আতম মিসবাহ্, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনুর আলী, সেলিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।