শিরোনাম

নেত্রকোণা, ৩০ মে ২০২৬ (বাসস): জেলায় আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুরে জেলা শহরের ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে নেত্রকোণা জেলা বিএনপি উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া ও আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালি।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস. এম. শফিকুল কাদের সুজা এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান পাঠান প্রমুখ উপস্থিত ছিলেন
এ সময় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান খান ও সাধারণ সম্পাদক তাজউদ্দিন ফারাস সেন্টু, আব্দুল্লাহ আল মামুন খান রনি সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদান এবং জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আলোচনা সভা শেষে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচিতে নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোণা-৩ (কেন্দুয়া ও আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালি সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।