বাসস
  ২৯ মে ২০২৬, ২০:০৬

১৯,৬৪১ টন কোরবানির বর্জ্য ডাম্পিং করেছে ডিএসসিসি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৬ (বাসস) : আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১৯ হাজার ৬৪১ টন কোরবানির বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে চূড়ান্ত ডাম্পিং করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেবল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৪ হাজার ৮২৭ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিল্ডে চূড়ান্ত ডাম্পিং করা হয়েছে।