শিরোনাম

ঢাকা, ২৮ মে, ২০২৬ (বাসস) : আজ পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
ঢাবি’র জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় ঈদুল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হয় সকাল সাড়ে ৮টায় হয়েছে।
প্রথম জামাতে ইমামতি করেন জ্যেষ্ঠ ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের জ্যেষ্ঠ মোয়াজ্জিন এম এ জলিল।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।