বাসস
  ২৭ মে ২০২৬, ১৬:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে ঈদের ২টি জামাত

ঢাকা, ২৪ মে, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’টি জামাত অনুষ্ঠিত হবে।

ঢাবি’র জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় ঈদুল আযহার দু’টি জামাত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম জামাতে ইমামতি করবেন জ্যেষ্ঠ ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ মোয়াজ্জিন এম এ জলিল।

এছাড়াও, ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদে সকাল ৭টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হল মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।