শিরোনাম

ঢাকা, ২৬ মে, ২০২৬ (বাসস) : আজ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পটি বেলা ১১টা ৪১ মিনিট ৪৭ সেকেন্ডে (বাংলাদেশ সময়) আঘাত হানে।
ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকায়, যা ঢাকার আগারগাঁও থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তরে।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৪.৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। আবহাওয়া অধিদপ্তর এটিকে ‘মাইনর’ বা মৃদু ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।