শিরোনাম

ঢাকা, ২৫ মে, ২০২৬ (বাসস) : রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করে রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার কিছু আগে কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
পরে একে একে ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।