বাসস
  ১৮ মে ২০২৬, ১৬:২২

কুয়েট ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন


খুলনা, ১৮ মে, ২০২৬, (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কুয়েট ক্যাম্পাস পুলিশ ফাঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার বেলা সাড়ে ১২টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ এবং খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান অনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুলিশ ফাঁড়ি/ক্যাম্প স্থাপনের ফলে সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশ এলাকার সকলের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া সম্ভব হবে।

এ সময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।