বাসস
  ১২ মে ২০২৬, ১৭:১১

অধ্যাপক ড. মো. ইস্রাফীলের গবেষণা প্রকল্প অনুমোদন করেছে ইউজিসি

অধ্যাপক ড. মো. ইস্রাফীল। ফাইল ছবি

ঢাকা, ১২ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অধ্যাপক ড. মো. ইস্রাফীলের দাখিল করা একটি গবেষণা প্রকল্প ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য অর্থায়নের অনুমোদন দিয়েছে। 

সম্প্রতি অধ্যাপক ইস্রাফীলকে পাঠানো এক চিঠিতে ইউজিসি নিশ্চিত করেছে যে, তার ‘পুনর্বাসনের উপায় হিসেবে অংশগ্রহণমূলক সাংস্কৃতিক হস্তক্ষেপ : বাংলাদেশের কিশোর সংশোধনাগারগুলোতে গল্প বলা, লোকনৃত্য, গান, আবৃত্তি, অভিনয় খেলাধুলার মাধ্যমে কিশোর অপরাধ প্রবণতার ওপর প্রভাব অনুসন্ধান’ গবেষণা প্রকল্পটি ২০২৫-২০২৬ অর্থবছরে অর্থায়নের জন্য মনোনীত করা হয়েছে।

চিঠিতে ইউজিসি তার এই গুরুত্বপূর্ণ গবেষণা উদ্যোগের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছে।

গত ৬ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইস্রাফীলকে আগামী চার বছরের জন্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার।

পরদিন, ৭ মে তিনি আনুষ্ঠানিকভাবে উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।