শিরোনাম

ঢাকা, ১০ মে, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেন।
নিয়োগপত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট -২ (১৯৯৭) এর ১১ অধ্যায়ে প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি বিষয়ক বিধি-বিধানের প্রতি নবনিযুক্ত প্রক্টরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ প্রক্টরের পদ থেকে পদত্যাগ করার পর এ পদে নতুন নিয়োগ দেওয়া হয়।