শিরোনাম

ঢাকা, ৯ মে, ২০২৬ (বাসস) : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ এক শোক বার্তায় রাষ্ট্রপতি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, একজন নিবেদিত প্রাণ শিক্ষানুরাগী ও আদর্শ শিক্ষক হিসেবে বেগম জেবুন্নেসার অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
বেগম জেবুন্নেসা গত ৬ মে ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।