বাসস
  ০৭ মে ২০২৬, ১৯:৩৮

খুবি উপাচার্যের সঙ্গে পিএসসি সদস্যের সাক্ষাৎ

ছবি: বাসস

খুলনা, ৭ মে, ২০২৬ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের সঙ্গে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. আমজাদ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও গুণগত মানোন্নয়নসহ উচ্চশিক্ষার বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অতিথিকে অবহিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য পিএসসি সদস্যকে মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. মো. আশিক উর রহমান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. ওয়াসিউল ইসলাম এবং অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. এস এম তৌহিদুর রহমান।