শিরোনাম

ঢাকা, ৬ মে, ২০২৬ (বাসস) : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ঢাকা বিশ^বিদ্যালয়।
এ উপলক্ষ্যে আগামী শুক্রবার (৮ মে) সকাল ১১টায় বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
জন্মবার্ষিকী উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’।
আলোচনা সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন) স্মারক বক্তৃতা প্রদান করবেন।
এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগের যৌথ উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।