বাসস
  ০৫ মে ২০২৬, ১৫:৩০

জেলা প্রশাসক সম্মেলন : তৃতীয় দিনে প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিষয়ক আলোচনা

ছবি: সংগৃহীত

ঢাকা, ৫ মে, ২০২৬ (বাসস) : জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর তৃতীয় দিনের প্রথম অধিবেশন আজ (মঙ্গলবার) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

আলোচিত প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে: বরগুনা জেলায় একটি আবহাওয়া অফিস নির্মাণ; ঢাকা ক্যান্টনমেন্ট ও সংলগ্ন এলাকাসমূহে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে গার্বেজ পয়েন্ট স্থাপন এবং বিদ্যমান সিভিল-মিলিটারি সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতামূলক ধারা অব্যাহত রাখার গুরুত্ব।