বাসস
  ০৪ মে ২০২৬, ১৫:১৭

সুনামগঞ্জে পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী

সোমবার সুনামগঞ্জ ইপিআই ভবনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

সুনামগঞ্জ, ৪ মে, ২০২৬, (বাসস): জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সুনামগঞ্জে সিভিল সার্জনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ ইপিআই ভবনে এ উপলক্ষে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা.  সুকদেব সাহা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ, ডা. রাজেশ সিংহ মিথুন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুরূপ নারায়ন তালুকদার, শিক্ষিকা মুনমুন বণিক প্রমুখ। 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। 

এ সময় বক্তারা বলেন, পুষ্টি সম্পর্কে সকল সন্তানদের সচেতন থাকতে হবে। যাতে করে শিশু বাচ্চারা অপুষ্টিতে না ভোগে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।