বাসস
  ০৪ মে ২০২৬, ১৩:১৯

জুলাই হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছবি : বাসস

কুমিল্লা, ৪ মে, ২০২৬ (বাসস) : কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যা মামলার আসামি মুকবুল হোসেন মুকুল নামে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকাল ১০টায় নিজ ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বাসস’কে নিশ্চিত করেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।

গ্রেফতার মুকবুল হোসেন ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

পুলিশ জানায়, সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর আওয়ামী সন্ত্রাসী বাহিনীর হামলা ও  ছাব্বির হত্যার ঘটনার মামলার আসামি তিনি। এছাড়াও তার বিরুদ্ধে ৪টি সিআর মামলা রয়েছে।

দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান বাসস’কে বলেন, জুলাই আন্দোলনে সাব্বির হত্যা মামলার আসামী মুকুল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে কোর্ট হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে।