শিরোনাম

কুড়িগ্রাম, ৪ মে, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ কুড়িগ্রাম জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে। ঘোষিত কমিটিতে মো. আশরাফুল হক বিপুলকে সভাপতি এবং মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত শনিবার কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানান হয়।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হুমরান হাসনাত হিরক। সহসভাপতি পদে রয়েছেন সারোয়ার আহমেদ শাওন, সাজ্জাদুল আলম সিফাত ও নাজমুল হাসান ইমন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আশিক ইকবাল রাব্বিকে।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খায়রুল ইসলাম, রাকিবুল ইসলাম আপেল ও মো. হেলাল হোসেন। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাঈম ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসিবুল রহমান রাকিব।
দপ্তর সম্পাদক পদে অর্ঘ্য দীপ সাহা এবং প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইফতেখারুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়েছে।