শিরোনাম

ঝালকাঠি, ৪ মে, ২০২৬ (বাসস) : ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে ঝালকাঠি পিটিআই হলরুমে গতকাল রোববার বিকাল ৩টায় ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল।
প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধ, যুব সমাজকে মাদকমুক্ত রাখা ও নৈতিকতার পূনরুজ্জীবন, অসাম্প্রদায়িক বাংলাদের বিনির্মানে ইতোমধ্যে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে জনগণেকে অবহিত করেন।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় ও পিটিআই সুপারিন্টেন্ডেন্ট দীনা ইয়াসমিন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার।
ফ্যামিলি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।
অনুষ্ঠানের শেষে কৃষি কার্ডে প্রদেয় সেবাসমূহের উপরে নির্মিত প্রামাণ্যচিত্রসহ নানা সামাজিক সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।