বাসস
  ০৩ মে ২০২৬, ২০:৫৯

সুনামগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ছবি: বাসস

সুনামগঞ্জ, ৩ মে, ২০২৬ (বাসস): জেলায় আজ ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ রূপায়ণ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে।  

আজ রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ইয়ুথ জার্নালিস্টস ফেরাম- এর সুনামগঞ্জ শাখার উদ্যোগে পৌর শহরের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফোয়াদ মনির (চ্যানেল এস) সঞ্চালনায় সভায় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি এ কে কুতরত পাশা, নিউজ সুনামগঞ্জ ডট কম-এর আশিকুর রহমান পীর, দৈনিক সুনামগঞ্জের ডাক’র সুলেমান কবির, বৈশাখী টিভির কর্ণ বাবু দাস, গ্লোবাল টিভির মিজানুর রহমান, দৈনিক হাওরাঞ্চলের কথার সাঈদ আহমদ, সালমান আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। 

সভায় বক্তারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের তাৎপর্য এবং সাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন।