বাসস
  ০৩ মে ২০২৬, ২০:৫১

ঝালকাঠিতে ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে ফ্যামিলি সমাবেশ

ছবি: বাসস

ঝালকাঠি, ৩ মে, ২০২৬ (বাসস): ‘সবার আগে বাংলাদেশ’ বিষয়ে জেলা তথ্য অফিস, ঝালকাঠি-এর উদ্যোগে আজ ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

আজ রোববার বিকাল তিনটায় ঝালকাঠি পিটিআই হলরুমে এ ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।

ঝালকাঠি পিটিআই-এর সুপারিন্টেন্ডেন্ট দীনা ইয়াসমিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস সিকদার। 

ফ্যামিলি সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। 

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল তাঁর বক্তব্যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য গাড়ি, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধে, যুব সমাজকে মাদকমুক্ত রাখা ও নৈতিকতার পুনরুজ্জীবন, অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে ইতোমধ্যে সরকারের গৃহিত পদক্ষেপ সম্পর্কে জনগণকে অবহিত করেন।

অনুষ্ঠানের শেষে কৃষি কার্ডে প্রদেয় সেবাসমূহের উপরে নির্মিত ডকুমেন্টারিসহ নানা সামাজিক সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।