শিরোনাম

মাদারীপুর, ৩ মে ২০২৬ (বাসস): জেলার শিবচর উপজেলায় আজ মহান মে দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
আজ রোববার দুপুরে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে প্রায় এক কিলোমিটার জুড়ে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা শ্রমিকদলের উদ্যোগে এবং শিবচর উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানার নেতৃত্বে নেতাকর্মীরা সড়কের দুইপাশে জমে থাকা ময়লা-আবর্জনা ও আগাছা পরিষ্কার করেন।
ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক নাসির হাওলাদার, সাবেক সভাপতি সোরহাব বেপারী সহ শ্রমিকদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপজেলা বিএনপির সদস্য সচিব সোহেল রানা বলেন, এ উদ্যোগ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে। পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।