বাসস
  ০৩ মে ২০২৬, ১৭:৫৩

কক্সবাজার জেলা ছাত্রদলের কমিটি গঠন

কোলাজ : বাসস

কক্সবাজার, ৩ মে, ২০২৬ (বাসস) : কক্সবাজার জেলা ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি করা হয়েছে ফাহিমুর রহমানকে এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ সাঈদ আনোয়ার।

গতকাল শনিবার রাতে এই কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ হোসেন মাদু। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মোহাম্মদ জাহেদ নুর জিতুকে। 

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মুহাম্মাদ সালমান বাপ্পি এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আশরাফ ইমরান।

কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে সভাপতি ফাহিমুর রহমান বলেন, ঐক্যবদ্ধভাবে ছাত্রদলকে এগিয়ে নেব।
কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ আনোয়ার বলেন, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, রাজপথের ত্যাগী পরীক্ষিত কর্মীদের সাথে নিয়ে কাজ করবো।